মদ্যপ অবস্থায় দাদাগিরি, মহিলা মেয়র পারিষদকে ছাটাই

0
360
ছবি সৌজন্যে : নিজস্ব
গণেশ পুজোর বিসর্জনে মদ্যপ অবস্থায় শিলিগুড়ির মহিলা তৃমমূল কাউন্সিলরের দাদাগিরি। দলের নিদেশে তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ শ্রাবণী দত্তকে বহিষ্কার করেছে শিলিগুড়ি পুরবোর্ড।
রবিবার গণেশ পুজোর বিসর্জনে স্থানীয়দের সঙ্গে বিবাদে জড়ান মেয়র পারিষদ শ্রাবণী দত্ত। দলীয় কর্মীদেরকেই মারধরের অভিযোগ ওঠে। এই অভিযোগে মেয়র পারিষদের পদ থেকে ছাঁটাই করা হয়েছে শ্রাবণী দত্তকে। সাংবাদিক বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন সোমবার আশ্রমপাড়ায় অশান্তি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন মেয়র পারিষদ বিসজনকে কেন্দ্র করে অপ্রকৃতিস্থ অবস্থায় মারধর ও বিবাদে জড়িয়ে পড়েন। ঘটনার মুহূর্তের দুটি ভিডিও সামনে আসে। সেই ঘটনার পরেই শ্রাবণীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। মিড ডে মিল সহ একাধিক দায়িত্ব ছিল তাঁর হাতে। এই ঘটনায় মেয়র পারিষদ শ্রাবণী দত্ত-র সাফাই তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁর হাতের শাখা ভেঙে গিয়েছে।
যারা হামলা চালিয়েছে তারা বহিরাগত। চেয়েছিলেন পুরোটা খতিয়ে দেখুক দল।