গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National পুণেতে ঘুমের মধ্যে ৩ জনকে পিষল ডাম্পার 

    পুণেতে ঘুমের মধ্যে ৩ জনকে পিষল ডাম্পার 

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স

    ফুটপাথে ঘুমন্ত অবস্থায় দুই শিশু সহ এক ব্যক্তিকে পিষল ডাম্পার। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুণের ওয়াঘলি এলাকায়।

    পুলিশ সূত্রে খবর,  মৃতরা  হলেন,বিশাল পাওয়ার, বৈভবী পাওয়ার ও বৈভব পাওয়ার। জানা গিয়েছে, সোমবার রাত ১২.৩০ নাগাদ ফুটপাতে ঘুমাচ্ছিলেন তিনজন। তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। জখম একাধিক। তাদের সাসু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, কেশনন্দ ফাতা এলাকায় অনেকেই রাস্তায় ঘুমোন। সোমবারও সেভাবেই কয়েকজন ফুটপাতে ঘুমোচ্ছিলেন।

    একটি ডম্পার ট্রাক তাঁদের পিষে দেয়।পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে আটক করা হয়েছে। উপযুক্ত পদক্ষেপ করা হবে।