
হাওড়ার তারকেশ্বরে পড়েনি রেল গেট, অথচ দু’দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে মদ খেয়ে বেসামাল গেট ম্যান বার বার টলে পড়ে যাচ্ছেন।
এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।জানা গিয়েছে সোমবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে। এহেন ঘটনায় ইতিমধ্যেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় একজন গেটম্যানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। সুযোগ বুঝে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধতে ছাড়েনি তৃণমূল।








