গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly দশমীতে ‘মদ্যপ’ পুলিশকে মারধর শ্রীরামপুরে

    দশমীতে ‘মদ্যপ’ পুলিশকে মারধর শ্রীরামপুরে

    0
    312
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দশমীর রাতে মদ খেয়ে টলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর! তার আচরণে ক্ষুব্ধ জনতা বেপরোয়া মারধোর করছে তাঁকে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শ্রীরামপুরে।
     এই ভিডিওর সত্যতা অবশ্য এস নিউজ। দশমীর রাতে শ্রীরামপুরের বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। টলে পরে যাচ্ছেন। ওই ট্রাফিক ইন্সপেক্টরকে রাস্তায় এমন বেসামাল অবস্থায় দেখে উত্তেজিত জনতা তাঁকে মারধোর করে। ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশ কর্মীরা ওই পুলিশ আধিকারিককে কোনওমতে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। 
    এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে।