গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata হেলমেট ছেড়ে মাথায় পুলিশের ক্যাপ ডিএসপি রিচা-র

    হেলমেট ছেড়ে মাথায় পুলিশের ক্যাপ ডিএসপি রিচা-র

    0
    58
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্রিকেটের ড্রেস ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরে ডিএসপি হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ। রাজ্য পুলিশের ডিএসপি পদে রিচাকে স্বাগত জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
    এর আগে ইডেন গার্ডেন্সে রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। সেদিনই বিশ্বকাপ জয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজয়ের একমাস পরেই ডিএসপি পদে দায়িত্ব নিলেন তিনি। আপাতত শিলিগুড়ির কমিশনারেটের এসিপি পদে নিযুক্ত করা হয়েছে। রিচাকে স্বাগত জানিয়ে ভিডিওপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আগেই রিচা ঘোষের নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
    চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার।