ফ্রাঞ্চাইজি লিগের দল কিনলেন ডু প্লেসি

0
60
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগে যুক্ত হওয়া, দক্ষিণ আফ্রিকান কিছু তৈরি করা এবং ইউরোপিয়ান ক্রিকেটের প্রসারের সুযোগ পাওয়া–মূলত এসব কারণে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ,ইটিপিএলের একটি ক্লাবের যৌথ মালিক হলেন ফাফু ডু প্লেসিস।

এই বছর আগস্টে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় ডু প্লেসির সঙ্গে একটি কনসোর্টিয়াম গড়ে রটারডাম ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন জনি রোডস ও আইনরিখ ক্লাসেন। ছ’ দলের এই টুর্নামেন্টে হবে ৩৩ ম্যাচ।আয়ারল্যান্ড, স্কটলান্ড ও নেদারল্যান্ডসের মাটিতে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ডু প্লেসি ও ক্লাসেন শুধু মালিকই হচ্ছেন না, দলটির হয়ে খেলবেন। ডু প্লেসি অধিনায়কও।ডু প্লেসি বলেছেন, বিশ্বের বিভিন্ন লিগ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা কাজে লাগাতে চান এবং এমন একটি দল গঠন করতে চান যা এমন একটি টুর্নামেন্টের অংশ হবে যা আশা করি অত্যন্ত সফল হবে এবং ইউরোপীয় ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখবে।৪১ বছর বয়সী ক্রিকেটার ফাফু ডু প্লেসিস বলেছেন, তাঁর জন্য মূল বিষয়টি ছিল যে, বর্তমানে বিশ্বে অনেক লিগ রয়েছে।

তাঁর মতো একজন খেলোয়াড়, যাকে সার্কিট প্লেয়ার বলা হয়, তারা সবসময় চায় সেরা লিগগুলোর সাথে যুক্ত হতে।