
ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার সরকারের সময় তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ-এর সব দায় স্বীকার করবেন বলে জানিয়েছেন।আন্তর্জাতিক অপরাধ আদালতের,আইসিসি-র হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পর বিমানে এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। তিনি বলেছেন, অতীতে যা-ই ঘটুক না কেন,তিনি তাদের আইন প্রয়োগকারী এবং সামরিক বাহিনীর সামনে থাকবেন।
সব কিছুর জন্য তিনি দায়ী থাকবেন।এর আগে,নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর ফিলিপাইনের জনসাধারণের জন্য এটিই ছিল তার প্রথম বক্তব্য। এই ভিডিওবার্তাটি তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি করার জন্য নেদারল্যান্ডসে নিয়ে আসা বিমানের মধ্যেই গ্রাব করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।দুতার্তের ভিডিওবার্তাটি ইতিমধ্যে কোটিবারেরও বেশি দেখা হয়ে গেছে।
ভিডিওতে শুধু দুতার্তকেই কথা বলতে দেখা গিয়েছে। তার পরনে ছিল সাদা রঙের একটি জামা।ভিডিওবার্তায় দুতার্তে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, তিনি ঠিক আছেন, চিন্তা করবেন না। এটা একটা দীর্ঘ আইনিপ্রক্রিয়া হবে।
