দক্ষিণে নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি

0
156
Rain forecast amid uncomfortably hot weather
Rain forecast amid uncomfortably hot weather
নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই নিম্নচাপের জেরে কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতে। চেন্নাইগামী গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে বাংলাতেও। বুধবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। চেন্নাই থেকে ৩৬০ কিমি দূরে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ অবস্থান করছে। বহস্পতিবার সকালে চেন্নাইয়ে ঢুকবে সেই নিম্মচাপ। এবার দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ হবে।
যার প্রভাব পড়বে বাংলাতেও। তবে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি কতদিন চলবে তা এখনও জানা যায়নি।