
বিজেপি মানেই জয় শ্রীরাম ধ্বনি। কিন্তু বাঙালির আবেগ দেবী দুর্গা, দেবী কালীর সঙ্গে জড়িয়ে। প্রচারপর্বে বাঙালির আবেগকে কার্যত কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রচারপর্বে প্রায় সব সভার শুরুই করেছেন দেবী দুর্গা, দেবী কালীকে স্মরণ করে। শুধু তাই নয় প্রচারের শেষদিন ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে রোড শো করে এরাজ্যে ভোটপ্রচার শেষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ফসলও বিজেপি ঘরে তুলল বলেই মনে করা হচ্ছে। কারণ ম্যাজিক ফিগারকে অনেকটাই পিছনে ফেলে রাজ্যে টু থার্ড মেজরিটি হয়েছে বিজেপি। প্রচারপর্বে বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এসেছে বাঙালির অস্মিতার কথা।
ভিন রাজ্যে বাঙালির ওপর নির্যাতনের একটা ইস্যু তৈরি করেছিল তৃণমূল। কিন্তু সেই প্রচারে তৃণমূলের পক্ষে যে যায় নি তা নির্বাচনের ফলেই স্পষ্ট হয়েছে।





