নিহত দুলালের বাড়িতে মুখ্যমন্ত্রী, আশ্বস্ত করলেন স্ত্রী চৈতালিকে

0
216
ছবি সৌজন্যে : নিজস্ব
আগেই খুন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছিলেন, এবার মুর্শিদাবাদের প্রশাসনিক সভার পরেই মালদার ইংরেজবাজারে নিহত দলাল সরকারের বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী।
দুলাল সরকারকে খুনে ইতিমধ্যেই পুলিশ তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, স্বপন শর্মা সহ ৮ জনকে গ্রেফতার করেছে। জানা যায় দুলাল সরকারকে খুন করতে ৫০ লাখ টাকা সুপারি দেওয়া হয়। রবিবারই বিহার থেকে মহম্মদ আসরাফ নামে আরেক শার্প শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশে। তারপরেও দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের দাবি খুনের ঘটনায় আরও বড় মাথা রয়েছে। এই পরিস্থিতি সোমবার দুপুরে মালদায় পৌঁছেই দুলাল সরকারের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন স্ত্রী চৈতালির সঙ্গে। চৈতালির অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। তবে দুইজনের কথা বলার সময় কোনও তৃণমূল নেতা ছিলেন না। চৈতালি সরকারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী বলেছেন বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে।
২ জানুয়ারি মালদার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়েছিল।