গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda দুলালের শেষকৃত্যে বাধ ভাঙল ইংরেজবাজারে

    দুলালের শেষকৃত্যে বাধ ভাঙল ইংরেজবাজারে

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বৃহস্পতিবার বাড়ির কাছে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন দুলাল সরকার। তাঁর মৃত্যুতে খোদ মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে পুলিশের গাফিলতিকে আক্রমণ করেছেন।

    এহেন দোর্দণ্ডপ্রতাপ নেতার দেহ শুক্রবার সকালে হাসপাতাল থেকে ইংরেজবাজারের মহানন্দাপল্লির বাড়িতে পৌঁছতে মানুষের ঢল নামে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দলীয় নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মালদা জেলা নেতত্ব। বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার পার্টি অফিসে। দুপুরে শেষকৃত্য হয়েছে তৃণমূল নেতার। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল। সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালায়।

    পালিয়ে বাঁচতে পারেননি দুলাল সরকার। রীতিতম ফিল্মি কায়দায় তাড়া করে দোকানের ভিতরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। দুষ্কৃতীদের গুলি মাথা ফুঁড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় দুলাল সরকারের।