
হাইকোর্টের নির্দেশে সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের দৌলতাবাদ। অভিযোগ বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার বহরমপুরের দৌলতাবাদ মহারাজপুর কৃষি উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন হয়। ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করে বাম কংগ্রেস। পাল্টা বাম কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। পুলিশের সামনেই মাটিতে ফেলে মারধর করার অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ, পুলিশ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটকেন্দ্রের কাছাকাছি জটলা দেখলেই লাঠিচার্জ করছে পুলিশ।









