গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment গাড়ি নিয়ে বিপাকে দুলকার সালমান

    গাড়ি নিয়ে বিপাকে দুলকার সালমান

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণী অভিনেতা দুলকার সালমান বিলাসবহুল গাড়ি নিয়ে আবারও আলোচনায় এসেছেন। শুল্ক দপ্তরের বিশেষ অভিযানের আওতায় এবার তার আরও একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

    বলা হয়েছে, বাজেয়াপ্ত করা গাড়িটি একটি অত্যন্ত দামী ব্র্যান্ডের।গাড়িটি কেরালার কালামাসেরিতে অবস্থিত সিগনেচার কারস নামের একটি প্রতিষ্ঠানে রাখা ছিল।তদন্ত সূত্র জানিয়েছে, দুলকার সালমান অভিনীত সাম্প্রতিক আলোচিত সিনেমা ,লাকি ভাস্কর-এর শুটিংয়েও গাড়িটি ব্যবহার করা হয়েছিল।বলা হচ্ছে, গাড়িটি নাকি চোরাচালানের মাধ্যমে আনা, সেজন্য মামলাও হয়েছে।

    যদিও কথিত গাড়ি চোরাচালান মামলায় অভিনেতার নাম জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগে, একই অভিযানে কাস্টমস বিভাগ তার আরও তিনটি বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস কার বাজেয়াপ্ত করেছিল।