
অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ দমদমের সাংসদ সৌগত রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইতেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে।
রাতেই খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু, সায়ন্তিকা সহ তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা। অক্ষয়তৃতীয়া উপলক্ষ্যে বুধবার সন্ধেয় কামারহাটির আড়িয়াদহে বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করেন তিনি। এরপর আচমকা জ্ঞান হারালে তাঁকে তড়িঘড়ি রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সঙ্কটজকন হওয়ায় রাতেই বুকে পেসমেকার বসানো হয়।
এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে রয়েছেন। সৌগত রায়ের অসুস্থতার খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা।





