বাংলাদেশেও পালন অষ্টমী ও নবমীর পুজো

0
154
অষ্টমী ও নবমী উপলক্ষ্যে বাংলাদেশের একাধিক প্যান্ডেলে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। শারদীয়া দুর্গোৎসবের মূল আকর্ষণ মহাষ্টমীতে কুমারীপুজোর আয়োজন করা হয়েছে।
ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন মণ্ডপেও হয়েছে কুমারী পুজো। শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি ও দেবী স্তুতিতে মুখর হয়ে উঠেছে একাধিক মণ্ডপ। রামকৃষ্ণ মঠে কুমারী পুজো হয়েছে নিয়ম মেনে। বেলা বাড়তেই মন্ডপে মন্ডপে ভিড় জমেছে। সিরাজগঞ্জ শেরে বাংলা ঐক্য পুজো মন্ডপ থেকে শুরু করে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বেশ কিছু মন্দিরে হয়েছে দুর্গাপুজো। পুরোহিতের সঙ্গে মন্ত্রে সুর মিলিয়ে করছেন দুর্গা মায়ের বন্দনা। কেউ কেউ সেরেছেন শুধু দেবী দর্শন। পূজা শেষে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। এ সময় দীর্ঘ লাইনে প্রসাদ নিতে দেখা গেছে ভক্তদের।