মা আসছেন দুর্গা অঙ্গনে, প্রতিপদের শুভেচ্ছা মমতার

0
155
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দেবীপক্ষ শুরু মানেই দুর্গাপুজোর ভরপুর আমেজ। দুর্গা আগমনি বার্তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে। সোমবার প্রতিপদ। বাঙালির প্রাণের উৎসবের সূচনালগ্নে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, শরৎ আকাশে নীল গগনে/মা আসছেন দুর্গা অঙ্গনে।
সেইসঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যে হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা গানটি। নিজের লেখা কথাঞ্জলি’র একটি কবিতা থেকেই তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন গানটি। যে গান আসলে জাগরণ-বার্তা। ঘুমন্ত দশা ভেঙে সকলকে জাগিয়ে তোলার সুর।
গানের কথাগুলো তেমনই – যখন তোমার ভাঙবে ঘুম/তখন তোমার সকাল/হেলায় ছড়াবে স্বপ্নফুল/হাসবে মহাকাল/এসো ঘুম ভাঙাই এ পৃথিবীর/হয়নি দেরি আজও/এসো দূর করি এ জীর্ণতা/নতুন সাজে সাজো।