
রেড রোডে কলকাতার কার্নিভালের আগে শনিবার জেলার কার্নিভাল নিয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন।
প্রতিমা বিসর্জনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন দেবী দুর্গার বিসর্জন উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে জেলার পথে পথে হয়েছে জেলার কানিভাল। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ এবং আবেগঘন। জেলার প্রধান শহরগুলোয় এই বিসর্জনের কার্নিভালের আয়োজন করা হয়েছিল। জেলার সেরা প্রতিমাগুলো সুসজ্জিত ট্রাকে বা ট্যাবলোতে সেজে বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছে।
সেই ছবিই সবার সঙ্গে ভাগ করে নিতেই তাঁর এই পোস্ট। এর আগে কালীঘাটে নিজের বাড়িতে আগতদের মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
