গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata পুলিশের সঙ্গে বৈঠক, ষষ্ঠীতে খুলল মহম্মদ আলি পার্কের মণ্ডপ

    পুলিশের সঙ্গে বৈঠক, ষষ্ঠীতে খুলল মহম্মদ আলি পার্কের মণ্ডপ

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ষষ্ঠীতে খুলে গেল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে পঞ্চমীর রাতে আলো নিভিয়ে পুজো মণ্ডপ বন্ধ করে দেয় মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারা।

    তাদের অভিযোগ ছিল পুলিশ রুট বদলে দেওয়ায় তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীরা আসতে পারছিলেন না। রবিবার সাংবাদিক বৈঠক করে মহম্মদ আলি পার্কে তরফে বলা হয়েছে বিষয়টি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্তাকে জানানো হয়।

    তাঁদের উদ্যোগে ডিসি সেন্ট্রালের সঙ্গে বৈঠক হয়। এরপরেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। ষষ্ঠীর বিকেল থেকেই দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ।