
পুজোর রেশ সুদূর মুম্বইতেও। সেখানেও সেজে উঠেছে উমা। মুম্বইয়ের জনপ্রিয় দুর্গাপুজোর কথা উঠলেই বারবার উঠে আসে মুখোপাধ্যায় পরিবারের পুজোর কথা।
প্রতি বছরের মতো এবারও উমা বন্দনায় মেতে উঠতে দেখা গেল রানি মুখোপাধ্যায়, কাজল, তনিশা মুখোপাধ্যায়দের। ৭৯ বছরের ঐতিহ্য, তার সঙ্গেই মিলে গিয়েছে একাধিক খ্যাতনামা বলিউড তারকার ঝলমলে উপস্থিতি। প্রত্যেক বছরই সান্তাক্রুজের নর্থ বম্বে দুর্গাপুজো-য় প্রতিমা দর্শনে আসতে দেখা গিয়েছে দিকপাল সব সেলেবদের। একদিকে যেমন জুড়ে থাকে মুখোপাধ্যায় পরিবারের আবেগ। তেমনই এই পুজোর ছত্রে ছত্রে মিশে থাকা গ্ল্যামারের ঝলকানি নজর কাড়ে গোটা দেশের। এদিকে এ বছর মুখোপাধ্যায় পরিবারের অন্যতম সদস্য তথা অভিনেতা দেব মুখোপাধ্যায় আর নেই। তাই পুজোর আবহেও গোটা পরিবারের কোণে বিষাদের রেশ। তাঁর স্মৃতি বুকেই নিয়েই চলছে পুজো। এদিকে অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়-দু’মাসের ব্যবধানে প্রয়াত হয়েছেন। তাঁদের অনুপস্থিতি পূরণ করা সম্ভব নয়।
তাই অঞ্জলি দেওয়া বা সিঁদুরখেলা এই বছর মুখোপাধ্যায় পরিবারের পক্ষে সম্ভব নয়। তবুও তরুণ প্রজন্ম প্রয়াতদের স্মৃতিতে সবকিছুর বন্দোবস্ত করার চেষ্টা করছে।
