নির্যাতিতার বাবাকে ফোন শুভেন্দুর, দফায় দফায় বিক্ষোভও

0
101
ছবি সৌজন্যে : নিজস্ব

দুর্গাপুরে নির্যাতিতার বাবাকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন চিকিৎসা ক্ষেত্রে কোনওরকম সাহায্য লাগলে তাকে জানাতে।

তিনি কলকাতায় ব্যবস্থা করে দেবেন। একইসঙ্গে দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। এদিকে ধর্ষণকাণ্ডে দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে দফায় দফায় বিক্ষোভে তোলপাড়। সিপিএমের কর্মী সমর্থকরা কলেজে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন সিপিএম কর্মী সমর্থকরা।

অন্যদিকে দোষীদের গ্রেফতারির দাবিতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। পরে নিউটাউনশিপ থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেছেন বিজেপির কর্মী সমর্থকরা।