শিক্ষার পরিবেশই নেই, রাজ্যপালকে ষড়ঙ্গী   

0
113
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গে কোনও শিক্ষার পরিবেশই নেই, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই দাবি করেছেন ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। তিনি বলেছেন, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের নির্যাতিতা ছাত্রীর পরিবারের মানসিক অবস্থা খুবই খারাপ এবং শোচনীয়।
প্রতাপ ষড়ঙ্গী বলেছেন, নির্যাতিতার শারীরিক-মানসিক স্বাস্থ্য খুবই সঙ্কটজনক। এই ধরনের ঘটনার যত নিন্দা করা যায় ততই কম হবে। এটা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়, জঘন্য, পৈশাচিক ঘটনা।
তিনি এবিষয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার যথোপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। বস্তুত বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী।