
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনা বেদনার। এমনই মন্তব্য করেছেন আর জি কর-র নির্যাতিতার বাবা ও মা।
তাঁরা বলেছেন, রাজ্যে একের পর এক এই ধরণের ঘটনা ঘটছে, আর মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা অত রাতে বাইরে বেরোবে কেন? তিনি কি মহিলাদের জন্য ফতেয়া জারি করছেন ? রাজ্যে কখন মেয়েরা বেরোবে আর কখন বেরোবে না তা কি এখন মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? এদিকে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার নন-মেডিক্যাল-র পদ থেকে ইস্তফা দিয়েছেন আর জি কর আন্দোলনের অন্যতম আখতার আলি।
ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য দফতরে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন বলে জানিয়েছেন।
