
এমবিবিএস-র দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ। প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। একইসঙ্গে মৌন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তাঁরা। কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সহ ১৭ টি দাবি কলেজ কর্তৃপক্ষকে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।
এই দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। এদিকে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে সামনে আসতেই সমালোচনা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের। সংগঠনের তরফে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। আর জি করকাণ্ডের পর চিকিৎসকদের নিরাপত্তায় একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কার্যক্ষেত্রে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ডক্টর্স ফোরামের।
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে অনিকেত মাহাত বলেছেন আর জি কর কাণ্ডের পর বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়ায় কারণে বারবার এই ধরণের ঘটনা ঘটছে।
