
নিজের বাগানবাড়ি থেকে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। জানা গিয়েছে দুর্গাপুরে নিজের বাগান বাড়িতে মাঝেমধ্যেই যেতেন নিখিল নায়েক।
এলাকার তৃণমূলের সংগঠক ছিলেন। নিখিল নায়েকের গলায় ফাস লাগানো থাকলেও কার্যত বসা অবস্থায় দেহ মেলে। নিখিল নায়েক নামে বছর ৬৪-র ওই তৃণমূল নেতাকে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে ততক্ষণ দেহ উদ্ধার করতে দেওয়া হবে না বলে বাধা দেন স্থানীয়রা। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
