চেন্নাইতে মৃত দুর্গাপুরের শ্রমিক

0
477
ছবি সৌজন্যে : নিজস্ব

চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু হয়েছে দুর্গাপুরের বছর ৫৩-র শ্রমিক প্রশান্ত লোহারের। জানা গিয়েছে, চেন্নাইয়ের সুতো তৈরির কারখানায় কাজ করতেন এই শ্রমিক।

দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ভ্যামবে কলোনির বাসিন্দা।পরিবার সূত্রে খবর, বাড়ি ঘর সারানোর জন্য বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন প্রশান্ত লোহার, প্রতি মাসে ঋণের টাকা মেটাতে রাজ্যের বাইরে কাজে গিয়েছিলেন বলে খবর। যদিও প্রশান্ত লোহারের মৃত্যু অসুস্থতার জন্যই হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

শনিবার সকালে প্রশান্ত বাবুর মৃতদেহ বাড়িতে আনা হয়েছে।পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণে শোকের ছায়া এখন ভ্যাম্বে কলোনিতে।