ভোটের মরসুমে পরিযায়ী হাতিয়ার মমতার, তোপ অধীর-সুজনের

0
103
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভোটের মরসুমে পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন পরিযায়ী শ্রমিক সমস্যা বহুদিনের। কিন্তু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে ছিলেন। ভোটের মরসুমে তাঁর মনে হয়েছে এবার এই ইস্যুটিকে হাতিয়ার করবেন। এর আগে এনআরসি কাজে লাগিয়েছিলেন, এবার হাতিয়ার করেছেন পরিযায়ী শ্রমিক। তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন ভোট এসে গেছে বলেই একে অপরের সঙ্গে আলোচনা করে রাস্তায় নামছে। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে নয়, হেনস্থা নিয়ে কথা বলছেন।
কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অনুপ্রবেশ ইস্যুতেই অধ্যক্ষকে কাগজ ছুড়ে মেরেছিলেন। আর ওনার তোলা ইস্যুকে হাতিয়ার করে বিজেপিও ভোটের ইস্যু করেছে।