গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National লোকসভায় নারীশক্তির জয়গান মোদীর

    লোকসভায় নারীশক্তির জয়গান মোদীর

    0
    109
    ছবি সৌজন্যে :সংসদ টিভি
    গণতন্ত্রের মাতৃভূমি ভারতবর্ষ। সংবিধান নিয়ে সংসদে জবাবি ভাষণে এমনই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সংবিধানের হাত ধরে ভারতের উন্নয়ন হয়েছে।
    জবাবি ভাষণে নারী শক্তি নিয়েও বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সংবিধানে শুরু থেকে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধানে প্রথম থেকেই মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছে। দেশের সমস্ত ক্ষেত্রে নারীশক্তির অবদান রয়েছে। সংসদ বা মন্ত্রিসভা সব জায়াগায় নারীদের যোগদান বৃদ্ধি পেয়েছে। দেশের সংবিধান নির্মাণে নারীশক্তির বড় ভূমিকা রয়েছে। তাঁর দৃঢ় বিশ্বাস, নারীরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাসম্পন্ন না হওয়া পর্যন্ত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, শিক্ষা, খেলাধুলা, অথবা সৃজনশীল জগৎ যাই হোক না কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান এবং প্রতিনিধিত্ব দেশের জন্য প্রশংসনীয়।
    মোদী বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তিতে নারীদের ক্রমবর্ধমান প্রভাবের বিশেষভাবে প্রশংসা করেছেন। এই ক্ষেত্রগুলিতে নারীদের অসামান্য অবদানকে জাতীয় গর্বের উৎস হিসেবে উল্লেখ করেছেন।