দিল্লিতে ধুলোঝড়, বাড়ল দূষণও

0
94
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তান থেকে আসা ধুলোঝড়ে ঢাকা পড়েছে রাজধানী দিল্লি। আচমকা এই ধুলোঝড়ে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। দৃশ্যমানতা নেমে গিয়েছে। দূষণের মাত্রাও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, পাকিস্তানের উত্তর ভাগ থেকে এই ধুলোঝড় এসে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে।
পাকিস্তান থেকে পাঞ্জাব এবং হরিয়ানা হয়ে দিল্লিতে পৌঁছেছে এই ধুলোঝড়। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ধুলোর মোটা আস্তরণে ঢাকা পড়ে দিল্লি। বৃহস্পতিবার সকালেও ধুলোর স্তরে ঢাকা ছিল রাজধানী। তবে বেলা বাড়তেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়।
এই ধুলোঝড় পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মৌসম ভবন। সম্প্রতি দু’দেশের এই সামরিক অস্থিরতার পর পাকিস্তান থেকে বয়ে আসা ধুলোঝড়ের ঘটনা এখন চর্চার কেন্দ্রে।