গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs ট্যাটুর সূত্রে কাটা মুণ্ডুর কিনারা, গ্রেফতার মাসতুতো ভাই

    ট্যাটুর সূত্রে কাটা মুণ্ডুর কিনারা, গ্রেফতার মাসতুতো ভাই

    0
    166
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ট্যাটুর সূত্রে কাটা মুণ্ডু রহস্যের কিনারা, দত্তপুকুরের হাড়হিম কড়া হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী।
    পুলিশ সূত্রে দাবি, স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের সম্পর্ক থাকার কথা জানতে পেরে নৃশংস খুন। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর কমিশনারেট এলাকার ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলা নেওয়ার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন গাইঘাটার বাসিন্দা হজরত লস্কর। সোমবার দত্তপুকুরের বাজিতপুর থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের মুণ্ডহীন দেহ।
    দেহের কাটা মাথা গত ৪ দিন ধরে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ৩ দিনের মাথায় অবেশেষে বুধবার সন্ধেয় দত্তপুকুরের মুণ্ডহীন দেহ শনাক্ত করা হয়। পোশাক ও ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করে পরিবার। কিন্তু পরিচয় মিললেও কাটা মাথার খোঁজ এখনও মেলেনি।