ডিভিসির ড্রেজিং হয় না, ছাড়া জলে বন্যা : মুখ্যমন্ত্রী 

0
351
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড ফ্লাড, ডিভিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, কেন বছরের পর বছর যাবৎ ডিভিসি- র ড্রেজিং হবে না? এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, যখন জল লাগে কেন জল দেওয়া হয় না।
মাইথন, পাঞ্চেত ড্রেজিং হয় না৷ এদের নেতাদের বড় বড় কথা৷ এত বড় বিপর্যয় হয়ে গেল উত্তরবঙ্গে কেউ এসেছে? এক টাকা দিয়েছে কেন্দ্র? ডিভিসির জল ছাড়া নিয়েও মুখ্যমন্ত্রী বলেছেন, তিস্তাকে ব্লক করেছে। এটি সামাজিক অপরাধ নয়? বাংলা নদী মাতৃকা জায়গা৷ উত্তরবঙ্গে রায়ডাক,তিস্তা,তোর্সা ক্ষতিগ্রস্থ হয়। কেন্দ্রীয় সরকার উদাসীন। তবে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে তিনি ইন্দো-ভুটান রিভার কমিশন করতে বলেছেন বহুবার।
দক্ষিণবঙ্গে ডিভিসি, পাঞ্চেত, মাইথনের ছাড়া জলে প্লাবিত হয়৷ পুজোর আগে ৬ ঘন্টায় কলকাতার জল নামিয়ে দিয়েছিলেন।