
রাজ্যের পুজো কার্ণিভালকে ছোট করতেই একাদশীতেই ডিভিসির জল ছাড়া হয়েছে প্ল্যান করে। অভিযোগ তুলে আগামী সপ্তাতেই ডিভিসির সদর দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিতে পারে তৃণমূল কংগ্রেস।
দল সূত্রে খবর, পুজোর শেষলগ্নে গোটা রাজ্য যখন উৎসবের আবহে, তখন মূলত দক্ষিণবঙ্গে আতঙ্ক এবং উদ্বেগের পরিস্থিতি তৈরি করতে, ডিভিসির জল ছাড়া হয়েছে বলে মনে করেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি – আনন্দ, উল্লাস এবং আশার সময়। তবুও, পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, রাজ্যকে কোনও পূর্ব নোটিশ ছাড়াই ডিভিসি ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে। এক্স পোস্টে এভাবেই ডিভিসির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, ডিভিসির এই বেপরোয়া কাজটি উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।
এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। অবহিত না করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে।
