দক্ষিণের বন্যার জন্য দায়ী ডিভিসি, ড্রেজিং না : মুখ্যমন্ত্রী 

0
3875
ছবি সৌজন্যে : নিজস্ব
দক্ষিণবঙ্গের বন্যার জন্য ফের একবার ডিভিসিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ফরাক্কা বা হলদিয়া যদি সময় মতো ড্রেজিং করত কিংবা ডিভিসি, পাঞ্চেত, মাইথন পলি সরিয়ে দিত, তা হলে আজ এই পরিস্থিতি তৈরি হত না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ভুটান, সিকিমের জল নেমে পুরো বন্যা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। গঙ্গাতেও একই অবস্থা। পুরো জল থৈথৈ করছে। বিহার, উত্তরপ্রদেশে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে কলকাতার গঙ্গায়। এখানে গঙ্গা টুবুটুবু হয়ে যাচ্ছে। যারফলে কলকাতায় বৃষ্টি হলে জল বের করানো যাচ্ছে না। ডিভিসি তো ইচ্ছা মতো জল ছাড়ছে। নিজেদের বাঁচাচ্ছে। ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে।
তিনিও চান ঝাড়খণ্ড বাঁচুক। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে!