
প্রথমবারের মতো হ্যান্ডহেল্ড ফ্যান আনল ডাইসন। আকারে ছোট হলেও এর শক্তিশালী মোটর ও শব্দহীন প্রযুক্তি একে অন্য সব পোর্টেবল ফ্যানের চেয়ে আলাদা করে তুলেছে।
নিজেদের প্রথম হ্যান্ডহেল্ড বা হাতে ধরার উপযোগী ফ্যান বাজারে এনেছে ডাইসন, যার নাম,হাশজেট মিনি কুল।ডিভাইসটিতে কোম্পানির নিজস্ব হাশজেট এয়ার প্রোজেকশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এ প্রযুক্তিটি প্রথম দেখা গিয়েছিল তাদের এয়ার পিউরিফায়ার-এ, যা পরীক্ষায় শব্দহীন বলে প্রমাণিত হয়েছিল।ডাইসনের দাবি, ফ্যানটি প্রতি সেকেন্ডে ২৫ মিটার বেগে বাতাস দিতে পারে, যা ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার গতির সমান। এর ব্রাশলেস মোটরটি প্রতি মিনিটে সর্বোচ্চ ৬৫ হাজার বার ঘুরতে পারে।আকারে ছোট হলেও ডিভাইসটি পুরোদস্তুর এক কুলিং সিস্টেম, যার ওজন কেবল ২১২ গ্রামের মতো।এতে পাঁচটি স্পিড লেভেল ও একটি বুস্ট মোড আছে, যা সামনের প্রচণ্ড তাপদাহের সময় বেশ কাজে দেবে। ফ্যানটি ইউএসবি-সি কেবলের মাধ্যমে চার্জ করা যায় এবং এর সঙ্গে চার্জিং স্ট্যান্ডও রয়েছে।বলা হচ্ছে,ফ্যানটি নিজে থেকেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে।
ফলে টেবিলের ওপর ব্যবহারের জন্যও ডিভাইসটি দারুণ। এর রিচার্জএবল ব্যাটারিটি একবার চার্জ দিলে টানা ছ’ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।








