
লোকসভায় তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ধূমপানের অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। যা শুনে সকলে হতবাক হয়ে যান।
কারও নাম না করেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লাকে সম্বোধন করে বলেছেন, স্যর, তিনি সদনকে জানাতে চান, সারা দেশে ই-সিগারেট ব্যান। স্পিকার কি সদনে তার অনুমতি দিয়েছেন?’ ওম বিড়লা উত্তর দেন, না। এর পরেই অনুরাগ ঠাকুর বলেছেন, তৃণমূলের সাংসদ খাচ্ছে।
কয়েকদিন ধরে টানা বসে বসে খাচ্ছেন।আবারও অধ্যক্ষ বলেছেন, তিনি সমস্ত সদস্যকে বলবেন, সংসদীয় পরম্পরা ও সংসদীয় নিয়ম মেনে চলা উচিত। এ নিয়ে কোনও বিষয় এলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখবেন।
তামাক পুড়িয়ে বিড়ি-সিগারেট খাওয়া নয়, ই-সিগারেট নাম শুনলেই বোঝা যায়, এ হলো ধূমপানের ডিজিটালাইজেশন।
