গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ট্রেনে ঈগলের ধাক্কা, উইন্ডশিল্ড ভেঙে জখম চালক

    ট্রেনে ঈগলের ধাক্কা, উইন্ডশিল্ড ভেঙে জখম চালক

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স

    এবার চলন্ত ট্রেনের উইন্ডশিল্ডে পাখির ধাক্কায় কাচ ভেঙে জখম হয়েছেন ট্রেনের লোকো পাইলট। এমনই ঘটনা ঘটেছে কাশ্মীরের অনন্তনাগে।

     

    বিমানে পাখির ধাক্কার কথা শোনা যায়, পাখির ধাক্কায় ফ্লাইটের জরুরি অবতরণ করানোর ঘটনার অনেকসময়েই ঘটে। কিন্তু চলন্ত ট্রেনে কোনও পাখির ধাক্কা দেওয়ার ঘটনা সম্প্রতি শোনা যায়নি। শনিবার বারামুলা-বানিহাল রুটে একটি ট্রেনে একটি ঈগল ধাক্কা মারে। চালকের সামনে থাকা কাচ ভেঙে যায়। জখম হয়েছেন চালক। বানিহাল যাওয়ার পথে বিজবেহরা এবং অন্ততনাগ সেকশনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের উইন্ডশিল্ডে এসে ধাক্কা মারে একটি ঈগল। তার জন্য ভেঙে যায় উইন্ডশিল্ডের কিছু অংশ। সেই ভাঙা কাচ ছিটকে আহত হয়েছেন চালক। জখম চালকের নাম বিশাল।

     

    তাঁকে অনন্তনাগ রেল স্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ঈগলটিও আহত হয়েছে বলে সূত্রের খবর।