গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বাংলাদেশে ইস্যুতে নীরব কেন কেন্দ্র, প্রশ্ন তৃণমূলের           ...

    বাংলাদেশে ইস্যুতে নীরব কেন কেন্দ্র, প্রশ্ন তৃণমূলের             

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে নীরব কেন কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সংসদে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
    মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে সরগরম লোকসভা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনী দাবি জানান, এদিন লোকসভায় সেই দাবিই তুলে ধরেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের লাগোয়া। তাই তৃণমূল কংগ্রেসের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তিবাহিনী পাঠানোর জন্য ভারত সরকার রাষ্ট্রপুঞ্জে আবেদন জানাক। ভারত সরকার একেবারে নিশ্চুপ, তার কারণ সরকারই ভাল জানে। মু্খ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে ভেবে তৃণমূল কংগ্রেস সরকার, একসঙ্গে কাজ করবে।অতীতের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন। সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে। বিদেশমন্ত্রী সংসদে এসে এই নিয়ে ব্যাখ্যা দিন।
    তৃণমূল কংগ্রেসের আর এক সাংসদ কীর্তি আজাদ বলেছেন, ভারত সরকার কী করছে। সরকার কিছু না করে, তৃণমূল কংগ্রেস নেত্রী ঠিকই বলেছেন। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ করা উচিত।