গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ট্রাম্পের রাষ্ট্রদূতের

    দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ট্রাম্পের রাষ্ট্রদূতের

    0
    41
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের বাণিজ্যচুক্তি খুব কাছাকাছি জায়গায় যেতেই দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা। এই বৈঠকে অবশেষে দু দেশের বাণিজ্যচুক্তি সম্পন্ন হওয়ার জল্পনা শুরু হয়েছে।
    ওই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়শঙ্কর লিখেছেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। বৈঠকে ভারত-আমেরিকার সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েচে। তবে বাণিজ্যচুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে কোনও আলোচনা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
    প্রায় দু সপ্তাহ আগে মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছিলেন আমেরিকার কাছে ভারতই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ অন্যদের সঙ্গে ততটা নয়।