আগে ব্রিটিশ ভুল বোঝাত, এখন সরকার, কটাক্ষ খাড়গের 

0
128
ছবি সৌজন্যে : এক্স
আগে ব্রিটিশরা দেশবাসীকে ভুল বোঝাত, এখন কেন্দ্রের বিজেপি সরকার বোঝাচ্ছে। এভাবেই বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস কর্মীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।
স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, সক্রিয় ভাবে কাজ করতে না পারলে বিশ্রাম নিতে। শুধু তাই নয়, যে সব নেতা দলের দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাঁদের অবসর নিয়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।২০২৭ সালে গুজরাট বিধানসভার ভোট। তার আগে সবরমতী নদীর তীরে আমেদাবাদে বসেছে কংগ্রেসের অধিবেশন। সেখানে জেলা কমিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন মল্লিকার্জুন খাড়গে। দলীয় গাইডলাইন মেনে নিরপেক্ষভাবে জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে নির্বাচনের নির্দেশ দেন তিনি। কর্মীদের উদ্দেশে বলেছেন, ,মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেলের সংগ্রাম, ন্যায়ের পথে চলতে হবে। শুধু সংখ্য়া দিয়ে কিছু হবে না। সংগঠন চাই। সুতো পলকা।
কিন্তু একসঙ্গে বুনলে জামা হবে। সুন্দর, শক্তিশালী এবং কার্যকরী হবে।