
মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ইউজার। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি।
ফেসবুক রিলস এখন এক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম যেখানে দ্রুত ভিডিও কন্টেন্ট শেয়ার করে অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব।ফেসবুক রিলস থেকেও আয় করতে পারবেন।প্রথমেই বলা ভালো,ফেসবুক রিলসে জনপ্রিয় হতে হলে কনটেন্ট আকর্ষণীয় ও মানসম্পন্ন হতে হবে। ট্রেন্ডিং বিষয়বস্তু ব্যবহার করে নিজস্ব কনটেন্ট তৈরি করুন।রিলসের ভিডিও সাধারণত ১৫-৩০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে কার্যকর হয়। তাই কনটেন্টটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল করুন। রিলসে আকর্ষণীয় এডিটিং ব্যবহার করুন। যেমন: ট্রানজিশন, সাউন্ড এফেক্ট, বা ট্রেন্ডিং মিউজিক।সেইসঙ্গে কনটেন্ট কার জন্য তৈরি করছেন, সেটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশ বাছাই করুন। যেমন-ফ্যাশন, ভ্রমণ, টেকনোলজি, খাবার, বা শিক্ষা। আপনার কনটেন্ট কোন বয়স বা অঞ্চলের দর্শকের জন্য বেশি প্রাসঙ্গিক, তা বিশ্লেষণ করুন।পাশাপাশি ফেসবুক রিলস থেকে আয় করার জন্য আপনাকে ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা পূরণ করতে হবে। অন্যদিকে,ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস চালু করুন। এটি ভিডিও কনটেন্টের মাঝখানে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে সাহায্য করে। সরাসরি ইনকাম করার জন্য স্টারস ফিচার চালু করুন। জনপ্রিয় হলে বিভিন্ন ব্র্যান্ড আপনার রিলসে বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে। ওদিকে ফেসবুক অ্যালগরিদমে বেশি এক্সপোজার পেতে হলে নিয়মিত কনটেন্ট পোস্ট করতে হবে। ট্রেন্ডিং মিউজিক ও চ্যালেঞ্জ প্ল্যাটফর্মে যে চ্যালেঞ্জ বা মিউজিক ট্রেন্ড করছে, সেগুলোর সঙ্গে আপনার কনটেন্ট যুক্ত করুন। আপনার অডিয়েন্স কখন বেশি সক্রিয় থাকে, সেই সময় রিল পোস্ট করুন। আর,কনটেন্টের মাধ্যমে ভিউ বাড়ানোর পাশাপাশি কমেন্ট, শেয়ার, ও লাইক বাড়ানোর দিকে মনোযোগ দিন। দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
ভিডিওর শেষে ফ্যান ফলোয়ারদের আপনার কনটেন্ট শেয়ার করতে বা পেজ ফলো করতে বলুন।ফেসবুক ইনসাইট টুল ব্যবহার করে আপনার কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করুন। কোন ধরনের কনটেন্ট বেশি ভিউ পাচ্ছে। কোন সময় পোস্ট করলে বেশি দর্শক পাচ্ছেন।
