লাদাখ, কাশ্মীরে ভূমিকম্প, কম্পন মাত্রা ৫.২

0
949
ছবি সৌজন্য :রিপ্রেসেন্টেশনাল 

ভয়াবহ ভূমিকম্পে মধ্যরাতে কেঁপে উঠেছে লাদাখ এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল কার্গিল। ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র বলে জানিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রাত ২টো ৫০ মিনিটে হঠাত্ই কম্পন অনুভূত  হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ভয়ে  বাড়ির বাইরে বেরিয়ে  আসেন।

তবে স্থানীয়  প্রশাসনের তরফে জানানো হয়েছে , ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি। উল্লেখ্য, লাদাখ ভৌগলিক অবস্থানগত দিক থেকে সিসমিক জোন ৪-এর মধ্যে পড়ে। কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে , তার ওপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করা হয় । হিমালয়  পার্বত্য এলাকায়  অবস্থিত লাদাখ এমনিতেই ভূমিকম্পপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে।