
ফেব্রুয়ারি মাসে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল। কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গের পড়শিদেশ বাংলাদেশও। যার উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। গত সপ্তাহে তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, অসম ও ওড়িশা, সিকিমের বিস্তীর্ণ অঞ্চল।








