
আবারও ভূমিকম্প মায়ানমারে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, রবিবার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫ দশমিক ৬। এদিন সকালের কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার নীচে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির হিসাব এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২৮ মার্চের জোরালো ভূমিকম্পের পর থেকে মাঝে মধ্যেই আফটারশক হয়ে চলেছে মায়ানমারে। শুক্রবারও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুসারে সেই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
