আফগানিস্তানে ভূমিকম্প, মৃত ৮, কম্পন অনুভূত ভারতেও

0
55
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। আফগানিস্তানের বাদাখশান প্রদেশে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও কম্পন অনুভূত হয় উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। সেটি হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয় ভারতের বিস্তীর্ণ এলাকায়। দিল্লি-এনসিআরের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এ ছাড়াও, চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেহরাদূন-সহ বিভিন্ন শহর থেকে কম্পনের খবর মিলেছে।