
গভীর রাত থেকে সকাল পর্যন্ত পর পর ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে। রবিবার সকালে আবার কম্পনে ঘুম ভাঙে ভারতের অরুণাচলপ্রদেশের।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, কম্পনের উৎসস্থল ডিবাং ভ্যালির মাটির নীচে, ১০ কিলোমিটার গভীরের এলাকা। তবে পর পর ঘটলেও, দুইয়ের মধ্যে এখনও কোনও সংযোগ পাওয়া যায়নি।
তবে হতাহত এবং ক্ষয়ক্ষয়তির খবর নেই। এই নিয়ে পর পর দু’দিন ভূমিকম্প হয়েছে অরুণাচলপ্রদেশে। অন্যদিকে, শনি-রবির গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার উত্তরের সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬। মাটির নীচে, প্রায় ৫৮ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। আতঙ্কে রাতেই বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ।







