
সপ্তাহ শুরুতেই কেঁপে উঠেছে ভূস্বর্গ। সোমবার ২ ফেব্রুয়ারি, ভোর তখন ৫.৩৫। কেঁপে ওঠে জম্মু -কাশ্মীরের মাটি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। কম্পনের উৎস উত্তর কাশ্মীরের বারামুলা।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। মাঝারি মানের এই ভূমিকম্পে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ভারত -পাকিস্তান সীমান্তে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। তখন বহু মানুষই গভীর ঘুমে। তবে কম্পন অনুভূত হতেই ঘর ছাড়েন বহু মানুষ। ঠান্ডায় কাঁপতে কাঁপতেই বেরিয়ে আসেন রাস্তায়। প্রশাসন সাধারণ নাগরিককে অযথা আতঙ্ক না করার পরামর্শ দিয়েছে।
