আফগান সীমান্তে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর

0
157
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আফগানিস্তান সীমান্তে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে কাশ্মীর-দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোজজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূপৃষ্ঠের প্রায় ৮৬ কিলোমিটার নীচে।
হঠাৎ করে কম্পন শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনও মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর। পাওয়া যায়নি।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ার কারণে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই ভূমিকম্প হয়ে থাকে। ভূপৃষ্ঠের নীচে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই ধরনের কম্পনের ঘটনা ঘটে।