গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভূমিকম্প,মাত্রা ৩.৫

    জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভূমিকম্প,মাত্রা ৩.৫

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা। বৃহস্পতিবার কুপওয়ারায় ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় দুপুর ১.৪১ মিনিট নাগাদ।
    ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, কার্গিল থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
    আবার জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ১৯৪ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।