জাপানে জোরালো ভূমিকম্প, সুনামি সতর্কতা

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

নতুন বছরে জাপানে জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে।জারি হয়েছে সুনামির সতর্কতা।

 

রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সোমবার জাপানের কিউশু অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে। আকস্মিক এই ভূমিকম্পে জাপানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাপানের আবহাওয়া দফতর জনগণকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। জাপানের রিং অফ ফায়ার নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই জায়গাটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল নামে খ্যাত।

রিং অফ ফায়ার হল প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরি এবং ফল্ট লাইনের একটি চাপ, যা ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়। ভূমিকম্পের ক্রিয়াকলাপের ঝুঁকির কারণে জাপানে কঠোর ভূমিকম্প প্রস্তুতির ব্যবস্থা রয়েছে।