দেড় ঘণ্টায় পর পর ভূমিকম্প ভারত সহ এশিয়ার ৪ দেশে

0
151
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে পর পর চার বার কেঁপে উঠেছে এশিয়ার মাটি। কম্পন অনুভূত হয়েছে ভারতেও। ভারত মহাসাগরের নীচে ৬ দশমিক ৬ মাত্রার জোরালো কম্পন হয়েছে বুধবার সকালে। যদিও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
বুধবার ভোরে ভূমিকম্প হয়েছে তিব্বতে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এলাকায় যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা ছিল ৫ দশমিক ৯।
কয়েক মিনিটের ব্যবধানে বাংলাদেশে একটি মৃদু ভূমিকম্প হয়েছে। অবশ্য তার তীব্রতা খুবই কম ছিল। জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার অঞ্চলেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।