আইবুড়ো ভাত খেয়ে বিপাকে, বিডিওকে শোকজ জেলাশাসকের

0
779
AIBURO BHAT KHEYE BIPAKE BDO K SHOW CAUSE JELASHASOKER
AIBURO BHAT KHEYE BIPAKE BDO K SHOW CAUSE JELASHASOKER
পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চব্যাঞ্জনে আইবুড়োভাত খেয়ে বিপাকে বিডিও। তৃণমূলের ব্লক সভানেত্রীর পা ছুঁয়ে প্রমাণও করেছিলেন বিডিও রজনীশ কুমার যাদব।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালে চর্চা শুরু হতে এবার বিডিও রজনীশকুমার যাদবকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি করেছিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর, যাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি বিডিও রজনীশ কুমার। পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছিলেন শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটা সর্বদা অস্পষ্ট ছিল, তা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে।